কক্সবাজারের কলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ আটক ২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্ট থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। যার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা ।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আবু তাহেরের পুত্র মো. শফিক (৩২) ও ২নং ওয়ার্ডের পুরান পাল্লানপাড়ার এলাকার মৃত আব্দু শুক্কুরের পুত্র নুর বশর (৩১)।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‌্যাব জানান, বুধবার (১১ নভেম্বর) আনুমানিক সকাল ১১ টার দিকে সুগন্ধা গেষ্ট হাউজের সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করে। আসামী ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারের কলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ আটক ২ জন

আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০