কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুরস্কের ফিল্ড হসপিটালের আইটি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার শহরের কলাতলীর আবাসিক হোটেল ‘স্যুইট সাদাফ’ থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) সন্ধ্যায় ‌হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরুস্কের নাগরিক।তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ শাহজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

ডুরাল বে গত চার মাস ধরে ফিল্ড হসপিটালে কর্মরত রয়েছেন বলে জানান অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুরস্কের ফিল্ড হসপিটালের আইটি কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০