কক্সবাজারে আরো ৯২ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ২১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন পজিটিভ এসেছেন। এতে নতুন শনাক্ত হয়েছে ৯২ জন। অপর ৪টি আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলায় রয়েছে ৫ রোহিঙ্গাসহ ৯০ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৩৫ জন। এছাড়া রামু উপজেলার ২২ জন, উখিয়া উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ১৪ জন, টেকনাফ উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ২ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ১ জন এবং চাঁদগাঁও’র ১ জন রয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৬১ দিনে মোট ৭ হাজার ৪৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৮শ ৭৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৭৯৫ জন।

মহেশখালীতে ৩২ জন, টেকনাফে ৩৬ জন, উখিয়ায় ১০৫ জন, রামু ৪৯ জন, চকরিয়ায় ১৭৩ জন, কক্সবাজার সদরে ৩২১ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৪১ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুণ্ডু, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ইতিমধ্যে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজার জেলায় মোট ১৪২ জন। আর মৃত্যু বরণ করেছেন ১২ জন। এর মধ্যে সদর উপজেলায় সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যুবরণ করেছেন ১০ জন, রামু উপজেলায় সুস্থ ২ জন, মৃত্যু ১ জন, চকরিয়ায় সুস্থ ৭০ জন, মৃত্যু ১ জন, পেকুয়ায় সুস্থ ২১ জন, মহেশখালীতে ২জন, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে সুস্থ ৭ জন ও টেকনাফে সুস্থ ৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে আরো ৯২ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ০৯:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০