কক্সবাজারে একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজের কাছাকাছি একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই চালানটি কক্সবাজারের এ যাবতকালের সর্ববৃহৎ উদ্ধার হওয়া ইয়াবা চালান।মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। এই চালানের সাথে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়।

প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা হবে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে। এই চালানের সাথে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১