কক্সবাজারে এক হোটেলকে জরিমানা অন্য কয়েকটিকে সতর্ক করলো প্রশাসন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ ৮০ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি,
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব।
এছাড়া একই এলাকার পাঁচ তারকা মানের অভিজাত হোটেল সী-গালসহ আরো কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিতকরণ পূবর্ক সতর্ক করে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।










