কক্সবাজারে দায়িত্ব পালনকালে ৬৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
সারাদেশে মহামারী আকারে রূপ নিয়েছে করোনা ভাইরাস। এই সংক্রমণকালে দায়িত্ব পালন করতে গিয়ে কক্সবাজার জেলা পুলিশের ৬৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

তিনি বলেন, কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ বাহিনীর ৬৫ জন (এখন পর্যন্ত) সদস্য সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ সংখ্যা আরো বাড়তে পারে। কারণ অসংখ্য সদস্যের পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। দেড় শতাধিক সদস্যকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তন্মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ তাদের অবস্থা এখন উন্নতির দিকে। আসলে এটি জেলার সার্বিক আক্রান্তেরই একটা অংশ।

পুলিশ সুপার আরও বলেন, এত ঝুঁকির মধ্যেও অপরাধ নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে আমরা দৃঢ় বদ্ধপরিকর। সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ। তাদের কোয়ারেন্টাইন/আইসোলেশন কেন্দ্রে উন্নত খাবার সরবরাহসহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের নিজস্ব সরকারি এ্যাম্বুলেন্সের পাশাপাশি শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য একটি উন্নতমানের এ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। কক্সবাজারে কর্মরত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমাদের সদস্যদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।

পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হওয়ার কারণে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এই ‌আশংকায় আমাদের চকরিয়া-পেকুয়ার মাননীয় সংসদ সদস্য মহোদয় সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েনের অনুরোধ করেছেন। সেখানে আমরা অতিরিক্ত ফোর্স প্রেরণ করেছি। শত সমস্যার মধ্যেও আমরা আমাদের দায়িত্ব পালনে তৎপর থাকবো ইনশাআল্লাহ।বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে দায়িত্ব পালনকালে ৬৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০