কক্সবাজারে দুই রোহিঙ্গা করোনায় আক্রান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১৪ মে ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৬৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। এছাড়া ৫ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়াদের মধ্যে ৯ জন কক্সবাজার সদরের, চকরিয়া উপজেলার ১ জন ও বাকী ২ জন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের।










