কক্সবাজারে নতুন করে ৮ রোহিঙ্গাসহ ৩৬ জন পজিটিভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৭৪ জন নমুনা পরীক্ষায় ৩৪ জনের কোভিড পজিটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। অপর ৬ জন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। একই সঙ্গে ২৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করে ৮ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে কক্সবাজারে ৮ রোহিঙ্গাসহ ৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২ জন, চকরিয়ায় ১৯ জন, পেকুয়ায় ১ জন, রামুতে ১ জন, মহেশখালীতে ৫ জন আক্রান্ত রয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. সামশু দৌহা।

গত ৫১ দিনে মোট ৪৭৯৩ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৩৪৫ জনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১৮ জন, টেকনাফে ৯ জন, উখিয়ায় ৩৬ জন, রামুতে ৫ জন, চকরিয়ায় ১০৬ জন, কক্সবাজার সদরে ৯০ জন, কুতুবদিয়ায় ১ জন এবং পেকুয়ায় ২৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ২১ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে নতুন করে ৮ রোহিঙ্গাসহ ৩৬ জন পজিটিভ

আপডেট সময় : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০