কক্সবাজারে নতুন-পুরাতন রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
নতুন-পুরাতন রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কুতুপালং ২নং পূর্ব পশ্চিম ক্যাম্পে রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফার এ সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. শামছু-দ্দৌজা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে কুতুপালং ক্যাম্পের পূর্ব পশ্চিম পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি চলছিল। শনিবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রোববার সকাল থেকে আবারও দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় তিনজন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প জুড়ে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে নতুন-পুরাতন রোহিঙ্গাদের তুমুল সংঘর্ষ

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০