কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের এডিকে হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক,
কক্সবাজার জেলা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল ও সাধারন সম্পাদক গোলাম আরিফ লিটন কর্তৃক সরকারী কাজে বাধা দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করায় সরকারী দায়িত্ব পালন ও ব্যক্তিগত জীবনের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। বুধবার (১৪ অক্টোবর) রাতে তিনি থানায় গিয়ে জিডি করেন।

মো. ইমরান হোসাইন জানান, গত ৭ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে কক্সবাজার এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তার নেতৃত্বে সদর থানার এসআই মাজেদুল হক ও তার সঙ্গীয় ফোর্স এবং ক্যাব সদস্য রিদুয়ানুল হকসহ গঠিত টিম নিয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৭ দ্বারা অনুসারে উক্ত প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই সময় একই অপরাধে পার্শ্ববর্তী মেসার্স এসআর গ্যাস বিতানকেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দোকান বন্ধকে কেন্দ্র করে কক্সবাজার এলপি গ্যাস ব্যাবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল ও সাধারন সম্পাদক গোলাম আরিফ লিটনের নেতৃত্বে অন্যান্য সদস্য ও কক্সবাজারের খুচরা গ্যাস ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত সভায় সরকারী কাজে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করেন এলপি ব্যবসায়ী সমিতির নেতারা।

আরো জানান, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের নেতৃত্বে গ্যাসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগে লাগাতার অভিযান পরিচালিত হয়। অভিযানের আগে গ্যাসের দাম সিন্ডিকেট করে ১১শ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু অভিযানের পর ভেঙে যায় সেই সিন্ডিকেট। বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আসে গ্যাসের বাজার। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে জেলা প্রশাসন ও এল. পিজি গ্যাস ব্যবসায়ীদের মধ্যে সভায় কক্সবাজারে এলপি গ্যাসের দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়।

জিডির বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সরকারী কাজে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হুমকি প্রদর্শন উল্লেখ করে বুধবার (১৪ অক্টোবর) রাতে সাধারন ডায়েরী করেছে মো. ইমরান হোসাইন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের এডিকে হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০