কক্সবাজারে ‘মিস্টিবন’ কারখানায় অসাস্থ্যকর পরিবেশে নাস্তা তৈরী, জরিমানা ৭০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম, এ, সাত্তার:
কক্সবাজারে “মিস্টিবন” কারখানাতে অসাস্থ্যকর পরিবেশে বেকারী জাতীয় নানান ধরণের নাস্তা তৈরীর অপরাধে ভ্রাম্যমান আদালত ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ৷

২৯ সেপ্টেম্বর, রবিবার বিকালে পৌরশহর আলির জাঁহাল এলাকায় মিস্টিবন’র কারখানায় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাত শহিদ পিংকি। অভিযান কালে দেখা যায়, কারখানাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়াও অপরিস্কার মেঝে, শ্রমিক ও কারিগরদের কারো হাতে গ্লাভস নেই, তাদের প্রত্যেকের পরনে ময়লা কাপড় ও স্যান্ডেল পরা। আরো দেখা যায় কারখানার ভিতর ডাস্টবিন। অপরিচ্ছন্ন জং ধরা ফ্রিজ, বহুবার ব্যাবহৃত মিস্টির সিরা পুনরায় ব্যাবহারের জন্য রাখা হয়েছে,এবং লেভেল বা স্টিকার ছাড়া অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

এসব অভিযোগসহ নোংরা পরিবেশে নাস্তা তৈরী এবং সংরক্ষণ করার অভিযোগে কারখানার মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানের শুরুতে জেলা প্রশাসক এর কার্যালয় প্রাঙ্গনে কয়েকজন ধুমপায়ীকে তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ‘মিস্টিবন’ কারখানায় অসাস্থ্যকর পরিবেশে নাস্তা তৈরী, জরিমানা ৭০ হাজার

আপডেট সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯