কক্সবাজারে মুজিব বর্ষ ও ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ১১২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
মুজিববর্ষ তথা জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও ক্ষণগণনা কর্মসূচি সফল করতে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টকে সাজানো হয়েছে অপরূপ সাজে। রাস্তার উভয় পাশে স্থাপন করা হয়েছে বর্ণিল ও রঙিন প্ল্যাকার্ড।
আজ সকালে আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের মুক্তমঞ্চে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, জাতীয় অনুষ্ঠান সম্প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১০০ টি ফানুস উড়ানো।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন।










