কক্সবাজারে র্যাব ও বিজিবির পৃথক অভিযান; ২ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২ ৪ বার পড়া হয়েছে
সাজন বড়ুয়া সাজন, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় র্যাব ও বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার ভোরে উখিয়া পালংখালী রহমতের বিল নামের এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের ফেলে যাওয়া ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
অন্যদিকে একই সময়ে র্যাবের অভিযানে উখিয়া কোর্টবাজার এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।
আটক মোঃ ছব্বির আহমেদ হলদিয়া পশ্চিম বড়বিলের মোজাহের মিয়া ছেলে।










