কক্সবাজারে ৫২ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা; যুবদল নেতাসহ আটক ৮ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা,
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে সেই ৫২ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুলসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উচ্ছেদস্থল থেকে তাদের আটক করা হয়েছে। তবে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক না জানালেও বেশ কয়েকজনের ছবি সংগ্রহে রয়েছে।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, এখনো অভিযান চলছে অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা দাবীদার সরওয়ার আলম, ব্যবসায়ী জয়নাল ও দালাল কাজলসহ মোট আটজন। তবে বাকি চারজনের নাম পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা সুগন্ধা পয়েন্টস্থ পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে বিকাল ৪ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষে সংবাদকর্মী নুরুল করিম রাসেল, শাহ আলম ও ইকবাল বাহার এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ব্যবসায়ীদের নিক্ষেপ করা ইটপাটকেলে তারা আহত হন।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টার দিকে বুল্ডোজার দিয়ে দোকানপাটগুলো গুড়িয়ে দেয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। তবে বিকাল ৫ টা পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান চলছে। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াসের নেতৃত্বাধীন টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ৫২ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা; যুবদল নেতাসহ আটক ৮ জন

আপডেট সময় : ১১:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০