কক্সবাজার ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, ককসবাজার:
ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে প্রাণ হারালো আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। আজ বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় ওই সড়কের ঈদগাহ পাত্তারা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়।

নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে।

জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে একটি সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন জনি।পথিমধ্যে ডাকাত দল তাকে বহনকারী সিএনজি গাড়িটি টার্গেট করে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

ডাকাত দলের ধাওয়া খেয়ে গাড়িটি দ্রুত বেগে চালিয়ে আসলে গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। এতে জনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনি নিহত

আপডেট সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০