Home অন্যান্য কক্সবাজার উখিয়া আইসোলেশন সেন্টারের অনিয়মের প্রতিবাদে ধর্মঘটে এড.ওসমানী

কক্সবাজার উখিয়া আইসোলেশন সেন্টারের অনিয়মের প্রতিবাদে ধর্মঘটে এড.ওসমানী

কক্সবাজার উখিয়া আইসোলেশন সেন্টারের অনিয়মের প্রতিবাদে ধর্মঘটে এড.ওসমানী

এম এ সাত্তার, কক্সবাজার:
মানব সেবার আড়ালে এনজিওগুলো নানান অনৈতিক কাজে জড়িয়ে পড়াসহ দুর্নীতির মাধ্যমে কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। RELIEF নামক এনজিও সংস্থার নানান দুর্নীতি, চরম অব্যবস্থাপনা ও রোগীদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে নিজ বেডেই (বেড নম্বর D#2।) ধর্মঘট করছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগী এড. মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টা থেকে এ ব্যতিক্রমী প্রতিবাদ শুরু করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এই সিনিয়র আইনজীবী।করোনা ভাইরাস ‘পজেটিভ’ হয়ে গত ২৮ জুন থেকে সেখানে ভর্তি আছেন তিনি গুরুতর অসুস্থ থাকা সত্বেও অবস্থান ধর্মঘটের কারণে খাওয়া দাওয়া, ওষুধপত্র সেবন করেননি এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী।

কোটি টাকা ব্যয় করে উখিয়া উপজেলার টিএন্ডটি মাঠের দক্ষিণ প্রান্তে জাতিসংঘের অংগ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর-উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টার টি কক্সবাজার জেলা প্রশাসনের অনুরোধে দ্রুততম সময়ে নির্মাণ করে।

গত ২১ মে হাসপাতালটি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উদ্বোধন করেন। ২৭ মে থেকে সেখানে কোভিড-১৯ রোগীদের ভর্তি দেওয়া শুরু হয়। RELIEF নামক সংস্থাটি উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারের পরিচালনার দায়িত্বে রয়েছে।

চীনের তৈরী মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধের নাম, কোম্পানি, তারিখ, মেয়াদ কেটে ফেলে রোগীদের অন্ধকারে রেখে জোর করে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ রোগীদের।
যেমন- চীনে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের তৈরি ORS (খাওয়ার স্যালাইন) কৌশলে রোগীদের খাওয়ানো হচ্ছে।

RELIEF ইন্টারন্যাশনাল এভাবে চীনের তৈরী মেয়াদোত্তীর্ণ, নিন্মমানের ওষুধ বাণিজ্যিকভাবে ক্রয় করে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি থাকা রোগীদের খাওয়াচ্ছে।

কোন রোগী ওষুধের নাম, কোম্পানির নাম, ওষুধের মেয়াদের বিষয় জানতে চাইলে সেসব রোগীদের উপর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে সংস্থাটির লোকজন।

জানা গেছে, আইনজীবী ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীকে নিয়মিত প্রদত্ত সেফিরক্সিম (১ গ্রাম) নামক ইনজেকশনটি চিকিৎসক, নার্সেরা অবহেলা করে তাঁকে দেননি। ফলে তাঁর রোগ বেড়ে যেতে থাকে। কিন্ত শনিবার সকালের ইনজেকশনটি বিকেল পর্যন্ত কেন ওসমানীকে প্রদান করা হয়নি, তা জানতে চাইলে RELIEF নামক দুর্নীতিবাজ এনজিও-র মাস্তান প্রকৃতির ‘সাজু’ নামক মেডিকেল সহকারীর নেতৃত্বে ৫/৬ লোক রোববার (৫ জুন) তাঁর উপর মারমুখী হয়ে উঠে। এর প্রতিবাদে চিকিৎসারত এড ওসমানী নিজ D#2 নম্বর বেডে অবস্থান ধর্মঘট শুরু করেন।

উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটির RELIEF নামক দুর্নীতিবাজ সংস্থাকে ব্যবস্থাপনার দায়িত্ব থেকে অপসারণের দাবিতে রোববার (৫ জুলাই) সন্ধ্যা অবস্থান পালনকালে খাওয়া দাওয়া, ওষুধ পত্র সেবন বন্ধ করে দেন। এ অবস্থায় তাঁর শরীরের মারাত্মক অবনতি হতে পারে বলে উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটিতে ভর্তি থাকা ক’জন কোভিড-১৯ রোগী রাতে জানিয়েছেন।

SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারটিতে ভর্তি থাকা রোগীদের খাওয়ার জন্য যে রুটিগুলো দেওয়া হয়, সে গুলো UNHCR এর ত্রিপল এর চেয়েও অনেক বেশি শক্ত বলে জানা গেছে।

এদিকে, RELIEF কোভিড-১৯ রোগীদের জীবন নিয়ে প্রতারণা করার বিষয়ে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামানকে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here