কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিমকে ঘুষের টাকাসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার ওয়াসিমকে ঘুষের ৬ লাখ টাকাসহ আটক করেছে র‌্যাব।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শহরের বাহারছড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একাধিক ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। একই দিন সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌসের বাসায় অভিযান চালানো হয়।র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিও মেজর মেহেদী হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরে পৃথকভাবে এই অভিযান চালানো হয়।।

র‌্যাব জানিয়েছে, কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিমকে ঘুষের টাকাসহ আটক

আপডেট সময় : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০