কক্সবাজার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
কক্সবাজার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৬০০ পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪৪০৯ টি জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই প্রাথমিকভাবে ৬০০ পরিবারের কাছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অত্যাধুনিক ফ্ল্যাট হস্তান্তর করবেন। জলবায়ু উদ্বাস্তু পরিবার পুনর্বাসন বিশ্বে এটিই প্রথম।

তিনি জানান, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫৩.৫৯ একর জমিতে ১৮০০.৩৯ কোটি টাকা ব্যয়ে ৫তলা বিশিষ্ট ১৩৯ টি ভবন নির্মাণ করার মাধ্যমে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করতে চলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০