কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০ ১১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে।গত বছরের মতো এবারো বিজয় ধরে রেখেছে আওয়ামী সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ২০২০ নির্বাচনে ১৭ পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে জয়ী হয়েছে সরকার সমর্থিত এই প্যানেল।

সভাপতি পদে আজম মইনুদ্দিন ও সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন আহমদসহ ৯টি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি সহ ৮ টি পদে বিজয়ী হয়েছে।

গতকাল শনিবার রাত ১০:৩০ মিনিটের সময় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কক্সবাজার জেলা আইনজীবী কার্যনিবার্হী পরিষদের ১৭ পদের জন্য দুই প্যানেলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৭১৩ জন।
এর মধ্যে ৬৭৫ ভোট (কক্সবাজার জেলা আইনজীবী ভবন থেকে ৬৩০, চকরিয়া কেন্দ্র ৪৫) গ্রহণ করা হয়।

যারা বিজয়ী হয়েছে:
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন (প্রাপ্ত ভোট-৩৮৫), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ (প্রাপ্ত ভোট-৩৬৩), সহ সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন (প্রাপ্ত ভোট-৩২৪), সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট হোসেন রাহাত ফিরোজ (প্রাপ্ত ভোট-৩৬৪), সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন (প্রাপ্ত ভোট-৩৩৪), সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক (প্রাপ্ত ভোট-৩৪৮), অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৪৮), অ্যাডভোকেট রফিক উদ্দিন(প্রাপ্ত ভোট-৩১৮), অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী (প্রাপ্ত ভোট-৩১৭)।

জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট থেকে সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদেক উল্লাহ (প্রাপ্ত ভোট-৩৪৩), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু (প্রাপ্ত ভোট-৩৫৯), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট কুতুব উদ্দিন (প্রাপ্ত ভোট-৩৬৫), সদস্য পদে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী (প্রাপ্ত ভোট-৩৮৫), অ্যাডভোকেট ছৈয়দ আলম-২ (প্রাপ্ত ভোট-৩৭৭), অ্যাডভোকেট আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ (প্রাপ্ত ভোট-৩৭২), অ্যাডভোকেট নাজিম উদ্দিন (প্রাপ্ত ভোট-৩২৫), অ্যাডভোকেট সব্বির আহমদ (প্রাপ্ত ভোট-৩২০)।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান (প্রধান নির্বাচন), অ্যাডভোকেট শ্যামল কান্তি চৌধুরী,(সহকারী প্রধান নির্বাচন কমিশনার-১), অ্যডভোকেট মোহাম্মদ বাকের (সহকারী নির্বাচন কমিশনার-২), কমিশনার অ্যাডভোকেট নুর উল আলম, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট সিরাজ উল্লাহ প্রমুখ।

নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৬:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০