কক্সবাজার জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ ইসমাইল (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে কারাগারে স্ট্রোক করেন তিনি।

এরপর দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেল সুপার মোকাম্মেল হোসেন। ইসমাইল টেকনাফ নয়াপাড়ার মৃত অলি আহমদের ছেলে।

জেল সুপার বলেন, রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৩ মার্চ থেকে কারান্তরীণ ছিলেন মোহাম্মদ ইসমাইল।
বুধবার (১৫ এপ্রিল) ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৯:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০