কক্সবাজার-টেকনাফ সড়কে এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু’র চেইন্দা বাজার থেকে এক রোহিঙ্গা মাদককারবারীকে এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবাসহ কক্সবাজার র‍্যাব-১৫ আটক করেছে। আটককৃত রোহিঙ্গা অলী আহমেদ (৩২)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

রামু উপজেলার দক্ষিণ মিটাছড়ি চেইন্দা বাজার মনির আহমদ সওদাগর এর দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর ১৪ নভেম্বর রাত ৯টার দিকে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত রোহিঙ্গা ইয়াবাকারবারীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৩৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীকে আটক করার পূর্বে তার আচরণ র‍্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয় এবং র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালাতে চেষ্টা করে।
ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারবারী অলী আহমেদ উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পের রুস্তম আলী ও শহর বানু’র পুত্র।

র‍্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত প্রতিটি ইয়াবার মূল্য ৫শত টাকা ধার্য্য করে এক কোটি ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্য নির্ধারন করেছেন। উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে রামু থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ধৃত রোহিঙ্গা ইয়াবা কারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা কেনা করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার-টেকনাফ সড়কে এক কোটি ৭৭ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৫:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০