কক্সবাজার ডিসি অফিসের এলএ শাখার ৩০ কর্মকর্তা বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজার ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দুর্নীতি কিছুতেই লাগাম ধরে রাখা সম্ভব হচ্ছিল না। দিনের পর দিন উক্ত অফিস সংশ্লিষ্টরা বেপরোয়া হয়ে উঠছিল। সেবা প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কয়েকজন দালালকে জেল জরিমানা করে দায়িত্ব শেষ করত জেলা প্রশাসন। কিন্তু রক্ষকের চরিত্রের মুখোশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতনা জেলা প্রশাসন। যার কারণে বরাবরের মতোই তারা ধরাছোঁয়ার বাইরে থেকে সেবা প্রার্থীদেরকে হয়রানি করে আসছিল। অবশেষে র‍্যাবের অভিযানে কোটি টাকাসহ সার্ভেয়ার ওয়াসিমকে আটকের ঘটনার জেরে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার ৩০ জন ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর মধ্যে ৪ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, ৭ কানুনগো ও ১৯ জন সার্ভেয়ার। বৃহস্পতিবার এই কর্মকর্তাদের বদলির আদেশ দিয়ে ভূমি মন্ত্রণালয় আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ ঘটনায় আরও দুই সার্ভেয়ার এখনো পলাতক, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া র‍্যাব-১৫ জানিয়েছিল, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। বৃহস্পতিবার এসব কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়।

এদিকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার ডিসি অফিসের এলএ শাখার ৩০ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ১০:১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০