কক্সবাজার পেকুয়ায় চালককে জবাই করে টমটম ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজারের পেকুয়ায় এক টমটম চালককে গলায় ছুরি জাতীয় ধারালো অস্ত্র ব্যবহারে মারাত্মক কাটা জখমে আহত করে দুর্বৃত্তরা তার টমটম গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে। উক্ত আহত টমটম চালক হলো পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জমির উদ্দিন (২৫)।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক ।

গত সোমবার ১৪ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে এবিসি সড়কের নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবদুর রহিম ও জালাল জানান তারা দু’জন নুইন্যামুইন্যা ব্রীজ নংলগ্ন সড়ক দিয়ে হেটে যাচ্ছিল। ওই সময় গলায় কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এক লোক আমাদেরকে হাতের ইশারা করে ডাকছিলো। সাথে সাথে তার কাছে গিয়ে দেখি তার পুরো শরীর রক্তাক্ত। তার নাম ঠিকানা জিজ্ঞেস করে পরিবারে খবর দিই এবং তাকে হাসপাতালে নিয়ে আসি। জমির উদ্দিনের ছোট ভাই জয়নাল আবেদীন জানান, মাস ২/১ আগে আমার ভাই ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে টমটমটি ক্রয় করে সে নিজে গাড়িটি দিয়ে ভাড়া মারছিলো। এ সময় যাত্রী নিয়ে চৌমুহনী থেকে বাঘগুজারা বাজারে যাচ্ছিল সে।ছিনতাইকারীরা যাত্রীবেশে গাড়িতে উঠে ধারালো ছুরি দিয়ে ভাইয়ের গলা কেটে গাড়িটি নিয়ে চলে গেছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার মুহাম্মদ রুবেল বলেছেন তার অবস্থা খুব গুরুতর। গলার অর্ধেক অংশ কেটে গেছে। পিঠেও ছুরির আঘাত রয়েছে। তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম জানায়, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গুরুত্বসহকারে পুলিশ বিষয়টি দেখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার পেকুয়ায় চালককে জবাই করে টমটম ছিনতাই

আপডেট সময় : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯