কক্সবাজার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজারে সী সাইড হসপিটালসহ আরো একাধিক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরের দিকে হাসপাতাল রোড, প্রধান সড়ক, লালদিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন কক্সবাজার ভোক্তা অধিকার অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

গত কয়েকদিন আগে সী সাইড হসপিটাল লিমিটেডের কর্তৃপক্ষ কৌশলে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল নিচ্ছে বলে কক্সবাজারের একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। সেই সুত্র ধরে কক্সবাজারের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান চালিয়ে সী সাইড হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কামাল মেডিকোকে ১ হাজার , ওষুধ নির্দিষ্ট বক্সে না রাখায় প্রেসক্রিপশন ফার্মেসী ১ হাজার , ন্যাশনাল ফার্মেসী ৫ শত টাকা, অসাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ পরিবেশন ও টেবিলে খাবারের মূল্য তালিকা না রাখার দায়ে বিরাম হোটেলকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল এন্ড ভাতঘরকে ১০ হাজার টাকা, নিউ রাজধানী হোটেলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মুহাম্মদ ইমরান হোসাইন জানান, সে কক্সবাজার আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পেয়ে আসছিলেন। তাই এসব অভিযোগের ভিত্তিতে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

অফিসে জনবল কম থাকায় অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

আপডেট সময় : ০৯:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০