কক্সবাজার-মহেশখালী ফেরিঘাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফেরিঘাট সেবা সমূহের মুল্য তালিকার বিষয়ে সাইনবোর্ড বা ব্যানার, ফেস্টুন টাঙ্গিয়ে না দেয়া, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও আদায় রশিদ না দেয়াসহ নানা অপরাধের অভিযোগে উক্ত ইজারাদারকে জরিমানা করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন এই দণ্ড প্রদান করেছেন।

এ সময় ঘাট ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর সকল আইন মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটে দৃশ্যমান স্থানে সেবামূল্য প্রদর্শন করা হয় নি। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, টাকা আদায় রশিদ না দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। আজ অভিযানে গিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগের সত্যতার পাওয়া গেছে।

তিনি জানান, ঘাটের পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার-মহেশখালী ফেরিঘাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০