কক্সবাজার রামুস্থ কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৪৩ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজারের রামু চাকমারকুল কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামের এক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি মহেশখালী শাপলাপুরের ৮ নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে।জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। চাকমারকুল কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের থলে থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।










