কক্সবাজার সুগন্ধা পয়েন্টে টুরিস্ট হেল্পডেস্ক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে টুরিস্ট হেল্প ডেক্স উদ্বোধন কারা হয়। আজ সোমবার দুপুরে
কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পর্যটকদের সেবার জন্য নির্মিত এ টুরিস্ট হেল্প ডেক্স উদ্বোধন করেন।

এসময় তিনি বলেছেন, কক্সবাজার শহরকে যানজট মুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তা নাহলে এই পর্যটন নগরী কে যানজটমুক্ত রাখা সম্ভব নয়। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, চলতি মৌসুমে পর্যটকরা কক্সবাজারে বেড়াতে এসে যেন কোনভাবে হয়রানির এবং যানজটের ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রেখে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির, কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খাইরুজ্জামান, হোটেল দ্য কক্স টুডের এজিএম আবু তালেব শাহ প্রমুখ।

উল্লেখ্য কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা সুগন্ধা পয়েন্টে স্থাপিত টুরিস্ট হেল্প ডেক্স থেকে কক্সবাজারে আগত পর্যটকদেরকে বিভিন্ন সহযোগিতা ও তথ্য-সেবা প্রদান করবেন কক্সবাজার টুরিষ্ট পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে টুরিস্ট হেল্পডেস্ক উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯