কবিতা: অচেনার অভিনয়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ৭০ বার পড়া হয়েছে
তোমায় দেখেছিলাম এক শীতের পড়ন্ত বিকেলে,
বোনু সঙ্গে হেটে খড়ে বিস্তৃত বিলে।
না দেখার ভান ধরে বদন ডেকে আড়ালে,
আলতো পায়ে যাচ্ছো হেলেধুলে।
ভাবেনি কখনো তোমাতে রবে এ চালচলন,
অচেনার মত তুমি ফিরিয়ে নিয়েছো নয়ন।
বোনু যখন মনানন্দে কুশল বিনিময়,
দাম্ভিকতা ফেরে তুমি না চেনার করিছো অভিনয়।
তোমাতে বিরাজিত রূপের অহংকার
হারিয়ে তবে অযথা দিলে শুনিবে না হুংকার।
কোন দোষতে সেদিন মোর সনে করোনি কথন,
ভেঙ্গে চুরমার হৃদয় আজ নাই রে জোড়িবের মতন।
শাহাদাত হোসাইন জুনাঈদী
সংবাদকর্মী










