করোনায় এড.ছালামত উল্লাহ রানা’র মৃত্যু, কক্সবাজার আদালত পাড়ায় শোকের ছায়া
- আপডেট সময় : ১০:৫৬:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী আদালত পাড়ার পরিচিত মুখ এড. ছালামত উল্লাহ রানা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২২ জুন) দিবাগত রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই সাংবাদিক শফিউল্লাহ শফি।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তাঁর করোনা রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
করোনা শনাক্ত হওয়ার দুই দিনের মাথায় মৃত্যু বরণ করলেন কক্সবাজার আদালত পাড়ার পরিচিত মুখ এড. রানা। তিনি জাতীয়তবাদি আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি স্বচ্ছ ও প্রসিদ্ধ একজন আইনজীবী। তার গ্রামের বাড়ি মহেশখালী। তিনি ফকিরা ঘোনার মরহুম নজর আলীর ছেলে। তার দুই সন্তান রয়েছে। সে স্বপরিবারে পৌরশহরের টেকপাড়ায় বসবাস করতেন।










