করোনায় মারা গেলেন সিএমপির উপ-কমিশনার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ৩০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি,
করোনাভাইরাসে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ পুলিশের সাত হাজারেরও বেশি সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪০ জন সদস্য। আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রয়েছেন এক হাজার ৯৩৪ জন সদস্য। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিন হাজার ৭৬৬ জন। আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন আছেন আরো তিন হাজার ৫৪৮ জন।










