Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্য করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আ ফ ম জাহেদ (৪১) নামের এই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক জানান, আ ফ ম জাহেদ মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

গত কয়েকদিন আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে হোম আইসোলেশনে রাখা হয়। গতকাল মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু ঘটে। কনস্টেবল জাহেদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here