করোনার উপসর্গ নিয়ে সিডিএ’র নগর পরিকল্পনাবিদের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৪৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এক কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত সারোয়ার উদ্দিন আহমেদ (৫৭) সিডিএ’র নগর পরিকল্পনাবিদ  হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর মেহেদীবাগ এলাকার বাসিন্দা।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জামাল মোস্তফা জানান, গত মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে সিডিএ’র ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বুধবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সকালে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার উপসর্গ নিয়ে সিডিএ’র নগর পরিকল্পনাবিদের মৃত্যু

আপডেট সময় : ১১:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০