করোনার কাছে ধন-সম্পদ-অর্থ সবকিছুই ব্যর্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউনঃ
শক্তিশালী করোনাভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ-অর্থ সবকিছুই ব্যর্থ। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) সকাল ১১টায় রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সে লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে বাঁচাতে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। রমজান মাসে যেন কেনাকাটা করতে পারে এজন্য দোকানপাট খোলা ও চালু রাখার নির্দেশ দিয়েছি। প্রতিটি জেলায় ছোট খাট শিল্প চালু রাখাসহ মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতিকে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

ঈদের আগে সীমিত আকারে শপিংমল খোলার ইঙ্গিত দিয়ে তিনই বলেন, ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারে সেদিকেও লক্ষ্য রাখছি। যেন সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই কেনাকাটা করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে।

©বার্ত২৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার কাছে ধন-সম্পদ-অর্থ সবকিছুই ব্যর্থ

আপডেট সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০