করোনার ভয়ে চট্টগ্রাম মেডিক্যালে কমছে রোগীর সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
করোনা পরিস্থিতির পর থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দিন দিন কমছে রোগীর সংখ্যা। ১৩শ ১৩ শয্যার এ হাসপাতালে যেখানে সাধারণ সময়ে হাসপাতালটিতে রোগী ভর্তি থাকে অসংখ্য, সেখানে গত দু’ তিন দিন ধরে খালি পড়ে আছে প্রায় অর্ধশত বেড।

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, টানা
১০ দিনের বন্ধ শুরু হওয়ার পর থেকে দিন
দিন রোগীর সংখ্যা কমছে। এছাড়া করোনার ভয়ে রোগীরাও তেমন একটা হাসপাতালে থাকতে চাইছেন না। ফলে ক্রমান্বয়ে রোগীর সংখ্যা কমে আসছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৮ মার্চ পর্যন্ত চমেক হাসপাতালে রোগী ভর্তি আছে ১২শ ৫৫ জন। ২৭ মার্চ পর্যন্ত রোগী ভর্তি ছিল ১২শ ৪১জন। এখনও পর্যন্ত পুরো হাসপাতালে বেড খালি রয়েছে ৫৮টির ও বেশি।

এছাড়া ২৬ মার্চ রোগীর সংখ্যা ছিল ১৩শ ৬৬ জন এবং গত ২৫ মার্চ রোগী ছিল ১৪ শ ৪৯ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন রোগীর স্বজন জানান, করোনার কারণে রোগীদেরমধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। মানুষ যেখানে সুস্থ হতে হাসপাতালে আসে সেখানে যদি আবার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তখন তো কিছুই করার থাকে না। তাই নিজেদের সুরক্ষিত রাখতেই ডাক্তারদের পরামর্শে রোগী নিয়ে হাসপাতাল ত্যাগ করছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম জানান, করোনার কারণে সার্বিকভাবে রোগীর সংখ্যা কমে গেছে। এখন অনেক বেড খালি রয়েছে। চমেক হাসপাতালে সর্দি-কাশি নিয়ে যেসব রোগী আসছেন তাদের জন্য বহিঃর্বিভাগে একটি ফ্লু কর্নার খোলা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গত বৃহস্পতিবার পর্যন্ত ১১৬ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৯৫৭ সালে স্থাপিত হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রথমে ১২০টি বেড থাকলেও বর্তমানে বেডের সংখ্যা ১৩শ ১৩টি। প্রতিদিন ধারণক্ষমতার প্রায় দেড়গুণ রোগী এ হাসপাতালে ভর্তি থাকে। কিন্তু সম্প্রতি করোনা আতঙ্কের কারণে রোগীর চাপ কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার ভয়ে চট্টগ্রাম মেডিক্যালে কমছে রোগীর সংখ্যা

আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০