“করোনার মাঝে রমজানের তারাবী, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”- সাংবাদিক জয়নাল আবেদীন
- আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে
“করোনার মাঝে রমজানের তারাবী, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”
সাংবাদিক জয়নাল আবেদীন,
করোনা সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এবার মসজিদে তারাবির নামাজ হচ্ছে না। বাংলাদেশ এদিক থেকেও ধর্মীয় আনুগত্যের বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিটি মসজিদে দুজন হাফেজসহ ১২ জন মুসল্লি তারাবির নামাজে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আশা করি, আপামর মুসলিম জনতা এই নির্দেশ মেনে চলবেন।
তবে এখানে একটি বিষয় সরকারের দৃষ্টিতে আনতে হবে। দেশের বেশিরভাগ মসজিদেই তারাবির নামাজ পড়ানো হাফেজদের সম্মানির উৎস অংশগ্রহণকারী মুসল্লিদের দানের টাকা। এবার যেহেতু মুসল্লি সীমিত, সে ক্ষেত্রে দুজন হাফেজের কিংবা যেখানে হাফেজ নেই ইমাম সাহেব তারাবি পড়ান, তাদের সম্মানির টাকার জোগান দেবে কে?
এলাকাভিত্তিক বিত্তবান মানুষেরা চাইলে সংশ্লিষ্ট মসজিদের হাফেজদের সম্মানির ব্যবস্থা করতে পারেন। তবে এই অনিশ্চয়তার দিকে তাকিয়ে না থেকে সরকারের উচিত ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে মসজিদের তালিকা করে এ বিষয়ে নজর দেওয়া।
লেখক,
সাংবাদিক ও কলামিস্ট
জয়নাল আবেদীন










