করোনার ‘রেড জোনে’ নগরের ১২ থানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৩৫১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
নগরের ১২ থানাকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট বা রেড জোন হিসেবে শনাক্ত করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে রেড জোন হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়। তালিকায় ৩২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শীর্ষে রয়েছে কোতোয়ালী থানা।এছাড়া পাঁচলাইশে ২১৫, খুলশীতে ১৮৩, পতেঙ্গায় ১৬৮, হালিশহরে ১৬৭, ডবলমুরিংয়ে ১৪১, বন্দরে ১২৩, পাহাড়তলীতে ১১৪, ইপিজেডে ১১২, বন্দরে ১১১, চকবাজারে ১১১ ও চান্দগাঁওয়ে ১০৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এসব থানাকে রেড জোনে রাখা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ১০০ এর উপরে যেসব থানায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেসব থানাকে রেড জোনে রাখা হয়েছে।যেসব থানায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ থেকে ৯০ এর মধ্যে সেসব থানাকে ইউলো জোনে, ১ থেকে ১০ জনের মধ্যে থাকা এলাকা ব্লু জোনে এবং আক্রান্তের সংখ্যা শূন্য থাকা এলাকাকে গ্রিন জোনে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার ‘রেড জোনে’ নগরের ১২ থানা

আপডেট সময় : ১১:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০