করোনায় আক্রান্ত ছিলেন বায়তুশ শরফের পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৬৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম বায়তুশ শরফ দরবার শরীফের পীর মাওলানা কুতুব উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন। এমন অবস্থায় করোনাভাইরাস রোগীদের জন্য সরকার নির্ধারিত নিয়ম মেনেই দাফন কাফন করার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের পুলিশ।

বুধবার (২০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় মাওলানা কুতুব উদ্দীনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ গনমাধ্যমকে জানিয়েছেন, ‘পরিবার ও মাদ্রাসাসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনা চলছে। তারা প্রশাসনকে সহযোগিতা করবেন জানিয়েছেন।’

উল্লেখ্য, বুধবার (২০ মে) দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বায়তুশ শরফের পীর মাওলানা কুতুব উদ্দিন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পীর মাওলানা কুতুব উদ্দিনের ভাগনে আবু জাহেদ মো. সাদেক জানান, আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে দুপুর ২টায় মাওলানা কুতুব উদ্দিনের মৃত্যু হয়। তিনি তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

গত ১৮ মে রাত সাড়ে ৩টায় অসুস্থ অবস্থায় বাহরুল উলুমখ্যাত শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার রাত ৮টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়।

প্রখ্যাত এ আলেমের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারাদেশে ভক্তকূলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় আক্রান্ত ছিলেন বায়তুশ শরফের পীর

আপডেট সময় : ১০:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০