করোনায় আমেরিকা প্রবাসী বোয়ালখালীর আবদুল মান্নানের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ৩৯৮ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধিঃ
বিদেশে কষ্টার্জিত আয়ে নিজ পরিবারে সুখ সাচ্চন্দ্যে ফিরিয়ে আনার পর চেয়েছিলেন জন্মজাত পিতা-মাতার নামে নিজ বাড়ীর পাশে মসজিদ-মাদ্রাসা গড়ে তুলে গ্রামের ঋন শোধ করবেন। কাজ শুরু ও করেছিলেন তিনি। প্রায় এককোটি টাকায় বেশ কিছু অবকাঠামো গড়ে তুলেছিলেন,কিছুদিনের মধ্যে মসজিদের কাছ শেষ করার কথা ছিল।
কিন্ত কে জানে এর আগেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস ছোবল মারবেন তাকে। গত সপ্তাহ খানেক আগে আমেরিকার ব্রুকলিনস্হ নিজ বাসায় অসুস্হ হয়ে পড়লে তাকে নেয়া হয় সেখানকার স্হানিয় এক চিকিৎসকের কাছে।
সেখান থেকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন একটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকদের প্রাণপণ চেষ্ঠাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে সেখানকার সময় অনুযায়ী গত শুক্রবার রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত আবদুল মান্নান উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার মৃত আবদুল নবীর ৭ সন্তানের মধ্যে চতুর্থ। এলাকাবাসি জানান-পঁয়ত্রিশ বছর আগে বড় ভাই মরহুম মোতালেব’র হাত ধরে ভাগ্য পরির্বতনে ওমানে পাড়ি জমান আবদুল মান্নান ।১৯৮৮ সালে ডিভি ভিসা পেয়ে সেখান থেকে পাড়ি জমান আমেরিকায়।সেখানকার ব্রুকলিনে স্ত্রী,৬ ছেলে ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।










