করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৬৪৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
করোনাভাইরাসে (কোভিড-১৯) চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. মুহিদ হাসানের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ছিলেন। এরআগে গতকাল করোনায় চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ডা. মুহিদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’

এর আগে গতকাল বুধবার এহসানুল করিম নামে আরেকজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা যান। ডা. এহসানুল করিম নগরীর মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

এদিকে, চিকিৎসকসহ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনায় চট্টগ্রামে তিন জনের মৃত্যু হয়েছে। অপর দুই নারী সকালে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০