করোনা জয় করলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি সুস্থ্য হয়ে উঠেছেন।

শুক্রবার (১৯ জুন) চতুর্থ দফা করোনা টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের স্টাফ অফিসার শাহাদাত হোসেন।

তিনি বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির স্যারের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল টেস্ট করানো হলে আজ (শনিবার) সকালে রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

এর আগে করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ মার্চ থেকে ডা. হাসান শাহরিয়ার কবির হোম আইসোলেশনে চলে যান। পরে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে উন্নত চিকিৎসার জন্য তিনি এবং তার মা রাজিয়া কবীর ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরিচালকের মা ছাড়াও তার দপ্তরের সমন্বয়কারী কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী ও গাড়িচালক ফরহাদ রহমানও করোনায় আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা জয় করলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০