করোনা জয় করলেন সিএমপি পুলিশ কমিশনার মাহাবুবর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:
করোনা আক্রান্ত হয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। চট্টগ্রামে বাসায় থেকে চিকিৎসা নিয়ে জয় করেছেন করোনা। নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এবং করোনা আক্রান্ত রোগীকে বি পজিটিভ প্লাজমা দিতে চান তিনি।

সোমবার (২২ জুন) বিষয়টি জানিয়েছেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান নিজেই।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই। রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো।

করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও এতদিন বাসা থেকেই কাজ করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাফতরিক কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি।

নমুনা পরীক্ষা করানো হলে গত ৯ জুন করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনও উপসর্গ ছিল না।

করোনার শুরু থেকে মো. মাহাবুবর রহমানের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা থেকে শুরু করে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানান কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়েছে সিএমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা জয় করলেন সিএমপি পুলিশ কমিশনার মাহাবুবর রহমান

আপডেট সময় : ০৯:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০