করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়,ও কাউখালী ছাত্রলীগের মাক্স বিতরন
- আপডেট সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০ ৫৯ বার পড়া হয়েছে
মোঃ ইউসুফ,
স্বাস্থ্য বিধি মেনে ঈদের জামাতে মসল্লিদের মাঝে মাক্স বিতরন করেন কাউখালী উপজেলা ছাত্রলীগ।
এই সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম অভি,চাঁন মিয়া,রাকিব, আকবর, সজিব, হামজা,শাহিন মজাহিদ।
কাউখালী নাইল্যাছড়ি জামে মসজিদ
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ১আগষ্ট শনিবার সকাল ৮টায় নাইল্যাছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। এ ব্যাপারে আগেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়।
নাইল্যছড়ি কেন্দ্রীয় জামে মাসজিদের খতিব ইমাম মাওলানা রিদওয়ানুল হক হোসাইনী ইমামতি করেন। মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় অনেকে মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন।
ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।










