রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. হানিফ (৩০)। তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার সুলতান আহমেদের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই দিন আগে ওই যুবক নিখোঁজ হয়। অতিরিক্ত মদপানে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর প্যান্টের পকেট থেকে মদের বোতল আলামত হিসেবে পাওয়া গেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত হানিফের ভাই মো. আমিন তাঁর লাশ শনাক্ত করেন। তিনি বলেন, দুই দিন আগে তাঁর ভাই নিখোঁজ হয়েছিলেন। তিনি পেশায় দিনমজুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০