কর্ণফুলীতে এবার মাছের ট্রাই থেকে আটক করল পাঁচ হাজার পিস ইয়াবা
- আপডেট সময় : ১০:০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে
মহিউদ্দিন মঞ্জুর, আনোয়ারাঃ
গতকাল মঙ্গলবার বিকালবেলা কর্ণফুলীর মইজ্জারটেক চেকপোস্টের বিশেষ অভিযানে কক্সবাজার-ঢাকা গামী আসা চেয়ার কোচ ইউনিক বাস থেকে সবুজ রংয়ের মাছের ট্রে এর নিচ থেকে কৌশলে রাখা পাঁচ হাজার চারশত ষাট পিস ইয়াবা সহ বালুখালী ক্যাম্পের মোহাম্মদ ইসমাইল নামের এক রোহিঙ্গা কে আটক করেন কর্ণফুলী চেকপোস্ট এর পুলিশ কর্মকর্তারা।
এ ব্যাপারে কর্ণফুলি জোনের সহকারি অফিসার (এসি) মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানান মইজ্জ্যারটেক চেকপোস্টে কক্সবাজার-ঢাকা গামি ইউনিক বাসের যাত্রী বালুখালি ক্যাম্পের রোহিঙ্গা ইসমাইলকে কে চ্যালেন্জ করে তার নিকট চার টি মাছের ট্রে এর মধ্যে একটি সবুজ রঙের ট্রে এর নিচে বিশেষ কায়দায় ঝালাই করে গোপন তাক এর ভেতর থেকে ৫৪৬০ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের পরবর্তিতে তার সহযোগী নুর ফয়সাল কে সহ আটক করা হয়।নিয়মিত মামলা রুজু শেষে আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।










