কর্ণফুলীতে প্রাইভেট গাড়ি থেকে ৮০ হাজার পিছ ইয়াবা সহ দুইজন আটক
- আপডেট সময় : ১২:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ২৬০ বার পড়া হয়েছে
মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে ৮০ হাজার ইয়াবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। একইসাথে ব্যবহারকৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
(৫) মে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে পুলিশের চেকপোষ্ট গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ি জেলার পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়ার বাসিন্দা, মো. আশরাফুজ্জামান (৩০) ও রাজবাড়ি জেলার পাংশা থানা এলাকার গাড়ি চালক রাসেল রানা (৩৫)
এ ব্যাপারে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন,কক্সবাজার থেকে একটি ফিল্টার প্রাইভেট কারে করে ৮০ হাজার নিয়ে আসছিলেন তারা।আসার পথে মইজ্যারটেক চেকপোস্ট এলাকায় তাদেরকে চেক করার সময় সন্দেহভাজন হলে তাদেরকে চ্যালেঞ্জ করে প্রাইভেট গাড়িটিতে চেক করলে ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।
কর্ণফুলী থানার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।










