কর্ণফুলীতে বালু ব্যবসা কেন্দ্রের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, কর্ণফুলী:
চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় বালুর সেলস সেন্টার “বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেড” এর মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামে।

থানা সূত্রে জানা যায়, শাহমীরপুর কৈগ্রাম নতুন রোড সংলগ্ন বিএস দাগ নং ৮২৯১ ও ৮২৯২ এর ৪০ শতক জমির মালিক সাইফুদ্দিন আহমদের কাছ থেকে এন সাফা কর্পোরেশনের প্রোপাইটর গিয়াস উদ্দিন তালুকদার ও মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে গত ফেব্রুয়ারি ২০২৫ সালে বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে বালুর সেলস সেন্টারের ব্যবসা শুরু হয়। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ছিল মোহাম্মদ মবিনুর রশিদ চৌধুরীর নামে। শুরু থেকেই ব্যবসাটি গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মবিনুর রশিদ মিলে পরিচালনা করে আসছিলেন।

ব্যবসা চলাকালে গত ২৩ এপ্রিল স্থানীয় রবিউল হোসেন ও তার সহযোগীরা চাঁদা দাবি করে হামলা চালালে থানায় মামলা (নং-১৬, তারিখ-২৪/০৪/২০২৫) দায়ের করা হয়। এ মামলার তদন্ত এখনো চলমান।

সম্প্রতি সেলস সেন্টারের মালিকানা নিয়ে মবিনুর রশিদ চৌধুরী ও জাহাঙ্গীর আলমের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। মবিনুর রশিদ দাবি করেন, তিনি একাই জমি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছেন—এ দাবিকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে ২০ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরিও (নং-১০৮৯) করা হয়।

২৫ সেপ্টেম্বর বিকেলে দুই পক্ষের লোকজন জায়গায় জড়ো হলে পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। এ সময় মবিনুর রশিদ থানায় ও সেনাবাহিনীকে খবর দিলে উভয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর সহায়তায় চারজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হলেও মালিক পক্ষের আপত্তি না থাকায় মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর্ণফুলীতে বালু ব্যবসা কেন্দ্রের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৮:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫