কর্ণফুলীতে মিথ‍্যা অভিযোগের ভিত্তিতে দ‍োকান সিলগালার প্রতিবাদে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্ণফুলী প্রতিনিধি,
গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার চরলক্ষ‍্যাস্হ খুইদ্দ‍্যেরটেক ইভা ফার্মেসীতে অভিযান চালিয়ে সিলগালা করেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। অভিযানে আরও অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

স্থানীয় ব‍্যবসায়ী সূত্রে জানা যায়, এসময় ফার্মেসীর মালিক ইকবাল খোরশেদকে দোকানে না পাওয়ায় কর্ণফুলী ইউএনও এ সাময়িক সিলগালা করেন পরবর্তীতে ইকবাল খোরশেদ ইউএনও সাথে সরাসরি সাক্ষাৎ করলে অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন প্রমাণিত হলে দোকান খোলার অনুমতি মিলে।

আজ ৩১ অক্টোবর, শনিবার সকাল ১১ টায় খুইদ্দ‍্যারটেক ব‍্যবসায়ী সমিতির ব‍্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আনু মিয়া, খলিল আহমেদ, আব্দুল মান্নান ও ডাক্তার আবুল কালাম প্রমুখ।

উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জিন্নাত আলী সও, মোহাম্মদ ওসমান সও, ফারুক আহমেদ, মোহাম্মদ শফি, এয়াছিন, ইসমাইল, মনির আহমেদ, আব্দুল নবী সওদাগরসহ প্রমুখ ব‍্যবসায়ীবৃন্দ।

বক্তারা বলেন, ইকবাল খোরশেদ একজন ফার্মেসী ব‍্যবসায়ী ও অত্র সংগঠনের সভাপতি তিনি সরকারের স্বাস্থ‍্য নীতিমালা মেনে বিশ্ব মহামারি করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে উনার ফার্মেসীর চেম্বারে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা গণমানুষের সেবা দিয়ে যাচ্ছেন, এলাকার কিছু স্বার্থনীষি মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণীত অভিযোগ আনলে কর্ণফুলী নির্বাহী কর্মকর্তা দোকানে অভিযান চালায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

বক্তারা আরও বলেন, আগামীতে পারিবারিক সমস্যার সূত্র ধরে কেউ যদি ব‍্যবসা প্রতিষ্টান বন্ধের ষড়যন্ত্র করে তা সংগঠনের মাধ্যমে প্রতিহত করা হবে।

এ সময় ব‍্যবসায়ীরা প্রতিবাদ মিছিল নিয়ে সড়ক প্রদিক্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলীতে মিথ‍্যা অভিযোগের ভিত্তিতে দ‍োকান সিলগালার প্রতিবাদে মানববন্ধন!

আপডেট সময় : ০৭:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০