কর্ণফুলীর সাবেক ইউপি চেয়ারম্যান বকুলের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, নিজস্ব প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী বকুল হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ১৭ জুন বুধবার সন্ধা ৭ টায় নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। আজ বৃহস্পতিবার সকালে ৮.৩০ মিনিটে উপজেলার কালারপুল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে শিকলবাহা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ১ মেয়ে,নাতি-নাতনি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য: দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি।

আরো শোক জানান কর্নফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েম,কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী কর্ণফুলী উপজেলাত মহিলা ভাইস চেয়ারম্যান বনাজা বেগম নিশি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দগণ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান ফারুখ চৌধুরী, ভাইস চেয়ারম্যানের দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ। এ ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলীর সাবেক ইউপি চেয়ারম্যান বকুলের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০