কর্ণফুলী উপজেলার খেলোয়াড় ও হতদরিদ্র পরিবারের পাশে শিকলবাহা স্পোর্টস একাডেমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ৩২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ বিজ্ঞপ্তি,
করোনা ভাইরাসের দুর্যোগের সময়টাতে অসহায় খেলোয়াড় সহ হতদরিদ্রের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শিকলবাহা স্পোর্টস একাডেমী। কর্ণফুলী উপজেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৮০ জন খেলোয়াড় ও অতি দরিদ্র পরিবারের পাশে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এ কার্যক্রমে সহযোগীতা করেছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাডেমীর প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চেয়ারম্যান।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানায়য়, করোনা ভাইরাসের কারণে খেলোয়াড় ও হতদরিদ্র যারা সমস্যায় আছেন তাদের জন্য আমাদের উদ্যোগে একটা তহবিল গঠন করে সহায়তা করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে আমাদের এই সহায়তা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এই পর্যায়ে দেশের বিত্তশালি আরো যারা আছেন আমি আহ্বান জানাই, আপনাদের হাতকে একটু প্রসারিত করুন। ক্রীড়াঙ্গনে আমাদের যারা খেলোয়াড় আছেন, সংগঠক আছেন তাদেরকে একটু সার্পোট দিন। তাদেরকে সার্পোট দিলে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রীড়াঙ্গন সুস্থ থাকবে। করোনার পরপর সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে গড়তে হবে। সমৃদ্ধশালী দেশ গড়তে ক্রীড়াঙ্গনকে সুস্থ রাখতেই হবে। এছাড়া কোনো বিকল্প নাই।

একাডেমীর ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ বলেন, শিকলবাহা স্পোর্টস একাডেমী শুধুমাত্র ক্রীড়াঙ্গনে অবদান রাখে তাই নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা এই দায়বদ্ধতা থেকে খেলোয়াড়দের পরিবারের জন্যে জরুরী মানবিক সহায়তা প্রদান করার চেষ্টা করেছি।

পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রমকে সামাজের বিভিন্ন স্তরের মানুষর কল্যাণে নিয়োজিত করছি।
এ কার্যক্রমে আর্থিক ভাবে আরো যারা সহযোগীতা করেছেন একাডেমীর ফুটবল দলের ম্যানেজার আনোয়ার সাদত মোবারক, শাহ আমানত অয়েল মিলস এ-র চেয়ারম্যান আক্তার হোসেন জেকি,সদস্য নুরুল ইসলাম মিন্টু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলী উপজেলার খেলোয়াড় ও হতদরিদ্র পরিবারের পাশে শিকলবাহা স্পোর্টস একাডেমী

আপডেট সময় : ০৭:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০