কর্ণফুলী থানার অভিযানে ২টি তক্ষক সহ দুই পাচারকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
বান্দরবন পার্বত্য অঞ্চল থেকে তক্ষক পাচারকালে কর্ণফুলীতে বিরল প্রজাতির ২টি “তক্ষক”সহ দুই পাচারকারীকে আটক করেন কর্ণফুলী থানা সিএমপি পুলিশ।

(২৩) নভেম্বর মঙ্গলবার ভোররাতে কর্ণফুলী থানা পুলিশের চেকপোস্ট অভিযান চালিয়ে এসব বিরল তক্ষক জব্দ করেন।

আটক ‘ব্যক্তিরা হলেন-ঢাকা কেরানিগঞ্জ থানার বটতলী গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হাজী মো. মনিরুল হক (৬০) ও একই জেলার সাভার থানার বাকুরতা খাইসাছরের আক্কাস আলী মাষ্টারের দেলোয়ার হোসেন (৫০)।

বিশেষ কৌশলে লোহার খাঁচায় রক্ষিত অবস্থায় দুটি এই বিরল প্রজাতির তক্ষক আনেন তারা।

যার ওজন আনুমানিক ১৫০ গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক ১৪ ইঞ্চি বলে জানা যায়।

প্রেস ব্রিফিংয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত জানান,ধারণা করা হচ্ছে, এসব তক্ষকের মূল্য কোটি টাকার উপরে, তক্ষক দুটি অপরাপর সহযোগীদের সহায়তায় বান্দরবন পাহাড়ি এলাকা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে তারা যোগাযোগ করেছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা জানান, তক্ষক নিয়ে আটক ব্যক্তিদের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তক্ষক দুটি পটিয়া শ্রীমাই রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে। ইতোমধ্যে রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান তক্ষক দুটি গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলী থানার অভিযানে ২টি তক্ষক সহ দুই পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০